আমাদের গ্রামবাংলার বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে রয়েছে পুরাতত্ত্ব, ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতির অসংখ্য অমূল্য উপাদান। প্রাচীন মন্দির-দেবালয়ের নির্জন কোণে, কীটদষ্ট পুঁথির জীর্ণ পাতায় আজও নিভৃতে লুকিয়ে আছে সেই অতীতের অম্লান স্মৃতি। এইসব বিস্মৃত ইতিহাস ও ঐতিহ্যের অনুসন্ধান কেবল জ্ঞানচর্চা নয়—এ আমাদের স্বদেশপ্রেমের প্রতি গভীর দায়বদ্ধতার পরিচয়।
রবীন্দ্রনাথের আহ্বান স্মরণীয়—বিনা বেতনে, বিনা পুরস্কারে, খ্যাতির মোহ ত্যাগ করে এই স্বদেশপ্রেমকে সার্থক করে তুলতে হবে। আর বঙ্কিমচন্দ্রের ডাক যেন আজও প্রতিধ্বনিত হয়—“এসো সকলে মিলিয়া সেই ইতিহাসের অনুসন্ধান করি।”
এই প্রাচীন ঐতিহ্য ও ইতিহাসের অন্বেষণ আমাকে কিশোর বয়স থেকেই গভীরভাবে আকৃষ্ট করেছে।
সীমিত সাধ্য সত্ত্বেও গবেষণা ও ক্ষেত্রসমীক্ষার মাধ্যমে গ্রামবাংলার লুকিয়ে থাকা ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির রূপ উন্মোচন করাই আমার একান্ত সাধনা ও একমাত্র লক্ষ্য।




Bali, Indonesia
6:00 PM - 8:00 PM