মুক্তো হারিয়েছে তার।খুঁজছে বধূটি সমুদ্র বালুচরে একা
খুঁজছে বধূটি তাই সমুদ্র ছুঁয়ে চাঁদের আলোটি যেন কোজাগরী রাত।
উত্তাল অম্বোধী স্মিত হেসে থামিয়েছে ঢেউ
বালিবিন্দু আলোর চুমকি ঘেঁটে একা হাঁটে সমুদ্র চারিনী।
কাঁচনথ বেয়ে শিশিরের ক’টি বিন্দু ধরেছে চিবুক
তারপর গভীর রাত কান্না ভেজা রাত বধূটি একাকী।
সমুদ্র সকাল এনেছে আষাঢ়ের গান মেখে। ব্যস্ত চর, ব্যস্ত দিনমান
মুক্তো চাই মুক্তো চাই চারপাশে ঝিনুকের খোঁজ
কেউ অম্বু,কেউ খোঁজে পদ্মরাগমণি। শুধু
অসংখ্য ঝিনুকের মাঝে ঝুঁকে আছে যে প্রদোষ পুরুষ
তার চাই সে মুক্তোটি যেটিতে গন্ধ ছুঁয়ে আছে বধূটির..
