অপূর্ব টেরাকোটার কাজ রঘুনাথ জীউ র মন্দিরে

দাসপুর জুড়ে রয়েছে প্রচুর মন্দির। পুরনো নথি ঘেঁটে জানা যায়,একসময় এই জনপদে প্রায় দু হাজারের কাছাকাছি মন্দির ছিল।বহু মন্দির একেবারে বিলুপ্ত।বহু মন্দির ধ্বংসের পথে।তবু কালের ভ্রুকুটি উপেক্ষা করে পুরনো ঐতিহ্য নিয়ে বেঁচে রয়েছে বহু মন্দির। সেই রকমই একটি মন্দির হল দাসপুরের কাদিলপুরের দত্ত দের প্রতিষ্ঠিত রঘুনাথ জীউ র পঞ্চরত্ন মন্দির।
এলকার প্রবীণদের মতে, অপূর্ব টেরাকোটা সমৃদ্ধ এই মন্দিরটি প্রায় দু’ শ বছরের পুরনো । মন্দিরটির আনুমানিক প্রতিষ্ঠাকাল ১৭৯৯ খ্রীষ্টাব্দ। মন্দিরের দেয়ালে রয়েছে অপূর্ব টেরাকোটার কাজ। রয়েছে রামায়ণ ও মহাভারতের নানা কাহিনি।

রঘুনাথ জীউ র পঞ্চরত্ন মন্দিরটির সংস্কারের কাজ চলছে।

গর্ভগৃহের ভেতরে সিঁড়ি রয়েছে যা মন্দিরের শীর্ষ দেশ স্পর্শ করেছে। সংকীর্ণ প্রবেশদ্বারে খোদিত রয়েছে দশাবতার মূর্তি । মন্দিরের দেয়ালে রয়েছে সংস্কারের সাল। মন্দিরটি সংস্কার হবে জানা গেল। সংস্কার হলে টেরাকোটা র কাজগুলো রক্ষা পাবে। সবচেয়ে খারাপ অবস্থা হল মন্দিরের পাশে রাসমঞ্চটির। অনাদরে ও অবহেলায় সেটি প্রায় নষ্ট হতে বসেছে। একশো বছরের ও বেশী আগে এই রাসমঞ্চকে কেন্দ্র করে রাস মেলা বসতো। প্রচুর মানুষের সমাগম হত এই মেলায়।শোনা যায়, একবার এই রাসমঞ্চে হঠাৎ বজ্রপাত হয়। তারপর থেকেই রাস উৎসব বন্ধ হয়ে যায়। মেলাও বন্ধ হয়ে যায়।দাসপুরের কাদিলপুরের শাঁখারিপাড়ার এই ঐতিহ্য বাহী রাসমঞ্চ এবং রঘুনাথ জীউ এর পঞ্চরত্ন মন্দিরটির সংস্কার জরুরি।দাসপুরে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মন্দির। মন্দির গুলো অনেক প্রাচীন ইতিহাসের সাক্ষী। যথাযথ সংরক্ষণ না হলে কালের গর্ভে হারিয়ে যাবে ইতিহাস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *