সম্প্রীতির গ্রাম দাসপুরের ডিহিচেতুয়া।দাসপুর ১ নম্বর ব্লকের ডিহিচেতুয়া গ্রামটি ইতিহাস প্রসিদ্ধ স্থান।ডিহিচেতুয়া গ্রামের নামকরণ থেকেই চেতুয়া পরগণার নামকরণ হয়েছিল বলে পন্ডিতদের অভিমত। কোনো এক সময়ে এই এলাকাটি বৌদ্ধ দের চৈত্য ছিল।ডিহি বা স্তুপ খনন করলে এখানকার প্রাচীন ইতিহাস আবিষ্কৃত হতে পারে।” সাত ভাগিনার স্থান” বলে একটি বিস্তীর্ণ এলাকা রয়েছে এখানে।

এখানকার অতি প্রসিদ্ধ স্থান চাঁদ খাঁ পীরের দরগা বা আস্তানা।একসময় গৌড়ের বাদশা হোসেন শাহ এই পীরের খোঁজে এসেছিলেন। কংসাবতী তীরে সৈন্য সামন্ত নিয়ে শিবির গড়েছিলেন তিনি। জায়গাটার নাম হোসেনপুর যেটি হোসেন শাহের স্মৃতি বহন করছে।ডিহিচেতুয়ার পীরের দরগা টি সম্প্রীতির এক অনন্য নিদর্শন। হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষ ই মনের ইচ্ছে পূরণ করার জন্য মানত করেন এখানে।জানা যায়, বিখ্যাত সুরাবর্দি পরিবারের খ্যাতিমান ওবেদুল্লা সুরাবর্দির জন্মস্থান এই ডিহিচেতুয়া। এঁর পান্ডিত্য সকলের শ্রদ্ধা আদায় করে নিয়েছিল।এই পরিবারের সন্তান হোসেন সুরাবর্দি প্রথমে অবিভক্ত বাংলায় এবং দেশভাগের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
এখানে বিবাদ মেটানোর জন্য কাজীর আদালত ছিল।এখানের “কাজীর ডাঙা” নামটিও ইঙ্গিত বাহী। পবিত্র এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব সহ দর্শনীয় স্থান হিসেবে পর্যটকদের আকর্ষণের বিষয় হতে পারে চাঁদ খাঁ পীরের দরগা বা আস্তানা।
[ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত ৬ মে ২০১৮]

Leave a Reply